বিমার ২৫ দিনের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রীকে পুরো অর্থ দেওয়ার নির্দেশ আদালতের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জীবনবিমা পলিসি নেওয়ার মাত্র ২৫ দিনের মাথায় মারা যাওয়া এক ব্যক্তির বিধবা স্ত্রীর পক্ষে দেওয়া স্থায়ী লোক আদালতের রায় বহাল রেখেছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, বিমা কোম্পানিকে মৃত্যুকালীন সুবিধা বাবদ ১৪ লাখ ২২ হাজার রুপি পরিশোধ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম  ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত ব্যক্তি সমুন্দর সিং ২০১৮ সালের ২৩ মার্চ ভারতী এএক্সএ লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একটি জীবনবিমা পলিসি গ্রহণ করেন। পলিসির বিমা অঙ্ক ছিল ৭ লাখ ১১ হাজার রুপি এবং মৃত্যুকালীন সুবিধা নির্ধারণ করা হয় দ্বিগুণ অর্থাৎ ১৪ লাখ ২২ হাজার রুপি। এ জন্য তিনি প্রথম কিস্তি হিসেবে ৬৩ হাজার ১৭২ রুপি জমা দেন।

পলিসি নেওয়ার মাত্র ২৫ দিন পর, ২০১৮ সালের ২৫ এপ্রিল আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পরে তার স্ত্রী বিমার অর্থ দাবি করলে ২০১৯ সালের ৩১ মার্চ এক চিঠির মাধ্যমে তা প্রত্যাখ্যান করে বিমা কোম্পানি।

কোম্পানিটির দাবি, বিমাগ্রহীতা আগে থেকেই স্কোয়ামাস সেল কার্সিনোমা নামে এক ধরনের ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। বিমা করার সময় তিনি সেই তথ্য গোপন করেছিলেন বলেও অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি। তবে এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি বিমা কোম্পানি। পরে ক্ষতিগ্রস্ত নারী স্থায়ী লোক আদালতে গেলে আদালত তার পক্ষে রায় দেয়।

এরপর সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে বিমা কোম্পানি। কিন্তু বিচারপতি জগমোহন বানসাল বলেন, 'বিমা কোম্পানি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে বিমাকৃত ব্যক্তি সত্যিই ক্যানসারে ভুগছিলেন কিংবা তথ্য গোপন করেছিলেন।'

আদালত আরও উল্লেখ করে, কোম্পানির জমা দেওয়া চিকিৎসা নথিতে নানা অসঙ্গতি ছিল। চিকিৎসা প্রতিবেদনের ফটোকপিতে কোনো চিকিৎসকের স্বাক্ষর ছিল না, হাসপাতাল কর্তৃপক্ষও তা যথাযথভাবে সত্যায়ন করেনি। এমনকি সিআর নম্বরেও গরমিল পাওয়া গেছে।

হাইকোর্ট আরও বলে, কথিত ক্যানসার রোগ এবং মৃত্যুর প্রকৃত কারণ—হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু—এর মধ্যে কোনো সম্পর্কও প্রতিষ্ঠা করতে পারেনি বিমা কোম্পানি। সব কারণে স্থায়ী লোক আদালতের রায়ে কোনো আইনি বা তথ্যগত ত্রুটি না পাওয়ায় হাইকোর্ট বিমা কোম্পানির আবেদন খারিজ করে দেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন