আন্তর্জাতিক
ইরানি সামরিক বিমানের পাকিস্তানে আশ্রয় নেওয়ার খবর ‘ভিত্তিহীন’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানে অবস্থানরত ইরানি বিমানগুলোর সঙ্গে কোনো ধরনের সামরিক প্রস্তুতি বা সম্ভাব্য মার্কিন হামলা এড়ানোর পরিকল্পনার সম্পর্ক নেই। বরং এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'চলতি বছরের শুরুতে ঘোষিত যুদ্ধবিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি প্রচেষ্টা এবং কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই এসব বিমান পাকিস্তানে এসেছে।'
চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ডজনখানেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই সফরে অংশ নিয়েছেন, যা দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও ভূরাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) বাংলাদেশি গণমাধ্যমকে হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। বৃষ্টির পরিবারের অনুরোধে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
গাজা যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র–হামাস
মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন। অন্যদিকে হামাসের পক্ষ থেকে প্রধান আলোচক হিসেবে অংশ নেন খলিল আল-হাইয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংলাপ গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার পথে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে ইরানের নতুন প্রস্তাব
পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার এই প্রস্তাব দেওয়া হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এই পরিস্থিতিতে নতুন প্রস্তাবটি আঞ্চলিক উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
অস্ট্রেলিয়া থেকে ১১ ভারতীয়কে বহিষ্কার
ফৌজদারি অপরাধ, মাদক, জালিয়াতি, ভিসা লঙ্ঘন ও অসহযোগিতার অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের মধ্যে ১০ জন পাঞ্জাবের এবং একজন হায়দ্রাবাদের বাসিন্দা। তাদের নাউরু এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভারতে পাঠানো হয়, যা বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইরান অবরোধে মার্কিন নজিরবিহীন তৎপরতা, দুটি রণতরিসহ ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন
মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দুটি বিমানবাহী রণতরিসহ অন্তত ২৬টি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন রয়েছে বলে বৃহস্পতিবার এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ইন্দোনেশিয়ায় পাহাড়ি জঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত
স্থানীয় কর্মকর্তারা জানান, “এয়ারবাস এইচ১৩০” মডেলের হেলিকপ্টারটি একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন ছিল। মেলাউই জেলার একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ সায়াফি এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। খাড়া পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা ওই অঞ্চলের কারণে উদ্ধারকাজে দেরি হয়।
সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’
ডোনাল্ড ট্রাম্প ঘোষিত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ পাহারার নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা ও মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান: সবশেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছে, এটি এসডিএফকে জাতীয় কাঠামোর সঙ্গে একীভূত করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। একই সঙ্গে এখন থেকে দেশের ভেতরে সন্ত্রাসবাদ দমনে পূর্ণ দায়িত্ব নেবে সিরীয় রাষ্ট্র। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে পরাজিত করে ক্ষমতায় আসে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার। যুক্তরাষ্ট্র এই সরকারকে সমর্থন দিচ্ছে।
মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কোন বড় পদক্ষেপের অপেক্ষায় আছেন মার্কিন সেনারা
ডোনাল্ড ট্রাম্প–এর নির্দেশে ইরান–সংক্রান্ত সামরিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ সেনা আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান করছিলেন। তবে যুদ্ধ শুরুর পর নতুন করে অন্তত ১০ হাজার সেনা, যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার, মেরিন ইউনিট ও বিমানবাহী রণতরি সেখানে পাঠানো হয়েছে। মোতায়েন থাকা মার্কিন সেনারা প্যারাশুট ও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত অবস্থায় রয়েছেন। এরই মধ্যে তারা ট্রাম্প ঘোষিত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের অভিযানে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে বিশ্ব ধ্বংসের মুখে: পোপ
ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, অল্প কয়েকজন স্বৈরশাসকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় বিশ্ব আজ ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় করা নেতাদের কড়া সমালোচনা করে তিনি তাদের পথ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে পোপ এসব মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধকে বৈধতা দিতে ধর্মীয় ভাষার অপব্যবহার অত্যন্ত নিন্দনীয়। যারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে সংঘাতকে উসকে দেন, তাদের বিরুদ্ধেও সরব হন তিনি।