ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘আরও শিক্ষিত’ হওয়ার পরামর্শ ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইরানের সঙ্গে নতুন দ্বিপক্ষীয় সমঝোতা নিয়ে সমালোচনাকারীদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও ভালোভাবে জানার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষায়, চুক্তির বিরোধিতাকারীদের এ বিষয়ে আরও ‘শিক্ষিত’ হওয়া প্রয়োজন।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজ দলের প্রভাবশালী সিনেটর টেড ক্রুজের কড়া সমালোচনার জবাবে এ মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “আমার বন্ধু হলেও যারা এ চুক্তির সমালোচনা করছেন, তাদের বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। কারণ ইরানকে আমরা এমন এক অবস্থানে নিয়ে এসেছি, যেখানে আগে কোনো প্রশাসন যেতে পারেনি।”

তবে ট্রাম্প প্রশাসন এ সমঝোতাকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও মার্কিন কংগ্রেসে এ নিয়ে অসন্তোষ বাড়ছে। ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট উভয় দলের আইনপ্রণেতারাই অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতার বিষয়ে কংগ্রেসকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশেষ করে সিনেটর টেড ক্রুজ শুরু থেকেই ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়া এবং নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয়গুলোর বিরোধিতা করে আসছেন।

হোয়াইট হাউসের নীতির সমালোচনা করে ক্রুজ বলেন, “ইতিহাস প্রমাণ করে, আমাদের ক্ষতি করতে চায় এমন ধর্মতান্ত্রিক উগ্র গোষ্ঠীগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়া অত্যন্ত খারাপ সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “আমি চাই না আয়াতুল্লাহ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের একটি পয়সাও যাক।”

এদিকে ট্রাম্প প্রশাসন সমঝোতাটিকে বড় কূটনৈতিক অর্জন হিসেবে প্রচার করলেও কংগ্রেসের সদস্যরা চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ এবং বিস্তারিত ব্রিফিংয়ের দাবি জানিয়ে আসছেন।

সূত্র: সিবিএস নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ