ইরানে দুই দিনে ১৭০ স্থাপনায় মার্কিন হামলা, নিহত ১৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

এদিকে মার্কিন হামলায় তেহরান-মাশহাদ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সময়ে নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে মাশহাদে দাফনের প্রস্তুতি চলার মধ্যেই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলা চালানো হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভালিওল্লাহ হায়াতি আইআরএনএকে বলেন, ভোরে আহভাজ শহরের উপকণ্ঠে একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। বর্তমানে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে। আহতদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলার সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌ-সামরিক সক্ষমতা এবং উপকূলজুড়ে থাকা সামরিক রসদ ও লজিস্টিক স্থাপনা। সেন্টকমের দাবি, আগের রাতের সফল অভিযানের ধারাবাহিকতায় এসব হামলা চালানো হয়েছে।

এর একদিন আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল কুয়েতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারে একটি আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনা এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাংক। এ অভিযানে বিভিন্ন ধরনের বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়।

ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়ন করতে দেবে না এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে আসবে না।

এদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন হামলায় তেহরান-মাশহাদ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থানে কারিগরি ও পরিচালনাগত দল কাজ করছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার পাশাপাশি আটকে পড়া যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ