ইরানের সুপ্রিম লিডার ইমাম খামেনির মৃত্যুতে জাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মার্কিন–ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে প্রাণ হারানো শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি এবং স্কুলগামী শিশুকন্যাসহ সকল শহীদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হয়। আধিপত্যবাদবিরোধী মঞ্চ–এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে আগ্রাসন ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “রমজান মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও স্রষ্টার নৈকট্য লাভের মাস। অথচ এ সময় মুসলমানদের ওপর আঘাত হেনে যাচ্ছে বাতিল শক্তি।” তিনি যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে আধিপত্যবাদী মনোভাব নিয়ে বিশ্ব শাসনের চেষ্টা করার অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। গায়েবানা জানাজার মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করছি—আগ্রাসী শক্তির অন্যায়কে কাপুরুষের মতো সহ্য করব না; বরং এর বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন