জাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ বহিরাগত এক ব্যক্তির বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর প্রক্টরের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (১৬ মে) সকালেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলনকারীরা “এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়”, “দড়ি ধরে মারো টান, প্রক্টর হবে খান খান”, “এক দুই তিন চার, লজ্জা থাকলে গদি ছাড়”সহ বিভিন্ন স্লোগান দেন।

ইতিহাস বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী লামিশা জামান বলেন, “প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত আমরা মেয়েরা এখানে অবস্থান করব। আমরা আমাদের জায়গা ছাড়ব না। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।”

দর্শন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজনিন নাহার তাম্মি বলেন, “এই প্রক্টরের সময়ে যতগুলো ঘটনা ঘটেছে, সেগুলোর কোনো সুষ্ঠু সমাধান আমরা দেখতে পাইনি। এই ব্যর্থ প্রক্টরকে আমরা চাই না।”

রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা আছে। তবে কোনো অপরাধে প্রক্টরকে অব্যাহতি দিতে হলে নিয়ম অনুসরণ করতে হয়। বহিরাগত কারও অপরাধ হলে তা ফৌজদারি অপরাধ এবং মূলত পুলিশের এখতিয়ারভুক্ত।

তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা আমাদের সামান্য সময় দিন। কার গাফিলতি আছে, তা তদন্ত কমিটি করে বের করা হবে।”

তবে শিক্ষার্থীরা উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

সকাল ৭টার দিকে ইকোনমিকস বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী বৃত্ত বলেন, “প্রক্টরিয়াল বডির ব্যর্থতার কারণে আমরা রাত থেকে যে অবস্থান কর্মসূচি পালন করছি, প্রক্টরের পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে যাব না।”

অবস্থান কর্মসূচির সময় বিশ্ববিদ্যালয়ের উ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি