জাবি শিবির সভাপতি মোস্তাফিজুর, সেক্রেটারি মাজহারুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) জাবি শাখার সদস্যদের সমাবেশে ভোট গ্রহণ ও সদস্যদের পরামর্শের ভিত্তিতে এ নির্বাচন সম্পন্ন হয়।

শাখা সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বাধিক ভোট প্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা এবং শপথবাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের পর তিনি সদস্যদের পরামর্শ অনুযায়ী মাজহারুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

সমাবেশে কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। নবনির্বাচিত সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে