জাবি শিক্ষার্থী শারমিন জাহান খুন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উপাচার্যের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১-তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহান বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় তার ভাড়া বাসায় দুষ্কৃতিকারী দ্বারা খুন হওয়ায় উদ্বেগ ও শোক প্রকাশ করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তিনি।

রবিবার (১৫ মার্চ) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শোক বার্তা জানান উপাচার্য।

শারমিন জাহানের খুনের ঘটনায় তদন্তপূর্বক খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চেয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'শারমিন জাহানের খুনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত হয়েছে। তিনি ঘটনা দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।'

উপাচার্য শারমিন জাহানের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। উপাচার্য এই কঠিন সময়ে শারমিন জাহানের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,পুলিশের প্রাথমিক ধারণা শারমিন জাহান খুন হয়েছেন। খুনের বিষয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য শারমিন জাহানের স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি আরও জানান, নিহত শারমিন জাহানের চাচা মামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করছে।'

এছাড়াও এ হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্রশক্তিও পৃথক পৃথক বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা, গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত