জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

লিখিত অভিযোগে জানা যায়, অভিযুক্ত গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের শিক্ষার্থী। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বিষয় তুলে ধরেন।

অভিযোগে বলা হয়, ওই পোস্টে বিশ্ববিদ্যালয় ও এর পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে মনে হওয়ায় ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মনিষা সরকার যৌক্তিক বিরোধিতা করলে রব্বানী অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় তাকে আক্রমণ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী মনিষা সরকার অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত তার মন্তব্যের জবাবে সরাসরি গালিগালাজ করেন এবং হুমকিসূচক বক্তব্য দেন। এতে একজন নারী শিক্ষার্থী হিসেবে তিনি অপমানিত, আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত বোধ করেন। এ ধরনের আচরণ সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শামিল বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে সবাই নিরাপদ ও সম্মানজনক পরিবেশে মতামত প্রকাশের অধিকার রাখেন। কিন্তু এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও পারস্পরিক সম্মানবোধের পরিপন্থী।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টরের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি