জাবির বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবাজারগামী বাসে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়াই গোপনে ছবি তোলা এবং এ ঘটনার প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বঙ্গবাজারগামী বাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থীদের উদ্যোগে বাসটি পুনরায় ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয় এবং অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করা হয়। পরে সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও অধ্যাপক শামীমা নাসরিন জলি তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন এবং তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযুক্ত মো. হাসানুর রহমান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। ভুক্তভোগী শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের ছাত্রী।

লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসে যাত্রাকালে হাসানুর রহমান ওই ছাত্রীর অজান্তে তার একাধিক ছবি মোবাইল ফোনে ধারণ করেন। বিষয়টি বাসে উপস্থিত এক শিক্ষার্থীর নজরে এলে ভুক্তভোগী ছাত্রী প্রমাণ হিসেবে অভিযুক্তের মোবাইল ফোনটি নিজের কাছে রাখেন। এ সময় অভিযুক্ত ছবি তোলার অভিযোগ অস্বীকার করে ফোনটি পুনরুদ্ধারের চেষ্টা করেন এবং একপর্যায়ে ছাত্রীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে ওই ছাত্রী বাসের ভেতরে পড়ে গিয়ে আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে অভিযুক্ত জোরপূর্বক ফোনটি নিয়ে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। তবে বাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে আটক করেন এবং ক্যাম্পাসে ফিরিয়ে এনে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় হাসানুর রহমান একটি লিখিত জবানবন্দি দেন। সেখানে তিনি অনুমতি ছাড়া ছবি তোলার বিষয়টি এবং মোবাইল ফোন ফেরত নেওয়ার সময় ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে ধস্তাধস্তি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা স্বীকার করেন বলে জানা গেছে। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নিরাপত্তা অফিসে এসে ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি এবং লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অপরাধের ধরন ও গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি