জাবিতে ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ এই কমিটিতে আরিফুল ইসলামকে অফিস সম্পাদক এবং ফেরদৌস আল হাসানকে প্রচার সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া আরিফ উল্লাহকে গবেষণা ও বিতর্ক সম্পাদক, মো. রাকিবুল হাসানকে শিক্ষা ও এইচআরএম সম্পাদক, মাহদী হাসান জিহাদকে মানবাধিকার ও আইন সম্পাদক এবং মো. তৌফিক হুসাইনকে আন্তর্জাতিক ও পাঠাগার সম্পাদক করা হয়েছে।

কমিটিতে আরও রয়েছেন মো. তৌহিদ হাসান (পাবলিক রিলেশন সম্পাদক), মো. সাফায়েত মীর (দাওয়াহ ও ছাত্র অধিকার সম্পাদক), মো. রাকিবুল ইসলাম (বায়তুলমাল সম্পাদক), শফিউজ্জামান শাহীন (ছাত্রকল্যাণ সম্পাদক), রাকিব হোসেন (বিজ্ঞান ও আইটি সম্পাদক), ওয়ালিউল্লাহ আল মাহদি (এইচআরডি সম্পাদক), মো. মাহাদী হাসান (সাহিত্য, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক), মো. তরিকুল ইসলাম (ফাউন্ডেশন সম্পাদক), আলী আহাম্মদ (সমাজসেবা সম্পাদক) এবং মো. রায়হান উদ্দিনকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি