জাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ: ছাত্রশক্তির জরুরী সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত ও সংস্কারকৃত নতুন নীতিমালা উপেক্ষা করে ২০১৬ সালের পুরোনো ও বিতর্কিত নীতিমালায় নিয়োগ প্রক্রিয়া চালুর উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি শাখা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন বাস্তবায়ন না হওয়ায় প্রশাসনের প্রতি গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও উদ্বেগ তুলে ধরেন  'জাতীয় ছাত্রশক্তির' জাবি শাখা।

‎সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যের মাধ্যমে জানানো হয়,  ২০১৬ সালের নীতিমালায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্লাস ও গবেষণার দক্ষতা, যোগ্যতা ও পারফরম্যান্সের পূর্ণাঙ্গ মূল্যায়ন নিশ্চিত হয়নি। এসব সীমাবদ্ধতা দূর করতে পরবর্তীতে নতুন, সংস্কারকৃত ও মেধাভিত্তিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হলেও আবার পুরোনো নীতিমালায় ফিরে যাওয়ার উদ্যোগ মানে সংস্কার প্রক্রিয়াকে কার্যত অকার্যকর করা।

‎এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন বাস্তবায়নের বিষয়েও প্রশ্ন তোলা হয়। শিক্ষক নিয়োগ, ভর্তি, ফলাফল প্রকাশ, প্রশাসনিক ফাইল প্রসেসিং ও তথ্য সংরক্ষণে এখনও আংশিক ও খণ্ডিত ডিজিটাল ব্যবস্থা চালু থাকলেও তা কার্যকর ও সমন্বিত নয় বলে দাবি করা হয়।

‎সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন , গত বছরের ২০ জানুয়ারির শিক্ষার্থী আন্দোলনের জেরে প্রশাসন ধাপে ধাপে অটোমেশন চালুর আশ্বাস দিলেও বাস্তবে তা সীমিত পর্যায়েই রয়ে গেছে। লাইব্রেরিতে অটোমেশন চালু হলেও রেজিস্ট্রার ভবন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও পরিবহন ব্যবস্থায় এখনও তা কার্যকর হয়নি।তারা মনে করেন, শিক্ষক নিয়োগে আধুনিক নীতিমালা যেমন জরুরি, তেমনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন এখন আর বিলাসিতা নয়—এটি সময়ের অপরিহার্য দাবি।

‎জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত ও সংস্কারকৃত নতুন নীতিমালা উপেক্ষা করে পুরোনো ও বিতর্কিত নীতিমালায় নিয়োগ প্রক্রিয়া চালুর উদ্যোগের তীব্র নিন্দা জানান।

‎তিনি প্রশাসন কে হুসিয়ারি দিয়ে বলেন, নতুন নীতিমালার অধীনে নিয়োগ প্রক্রিয়া যদি না হয় না তাহলে  আপনাদের গদি থাকবে না। অবিলম্বে অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে এবং পরিক্ষা নিয়ন্ত্রক অফিস,  রেজিস্ট্রারসহ সকল জায়গাতেই করতে হবে।

এছাড়া তিনি জানান, আগামীকাল থেকে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'হ্যাঁ' ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করবে।

‎সংবাদ সম্মেলনের শেষ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষক নিয়োগে কার্যকর নতুন নীতিমালা অনুসরণ, পুরোনো ও বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সকল গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন বাস্তবায়ন এবং নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তে ডিজিটাল রেকর্ড ও ট্র্যাকিং সিস্টেম নিশ্চিত করা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে