জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল: রিউমর স্ক্যানার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়, বরং আসল বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ফ্যাক্টচেক প্রতিবেদনে এ দাবি জানায়।

রিউমর স্ক্যানারের ভাষ্য অনুযায়ী, ভিডিওটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক দাবি ছড়িয়ে পড়লেও তাদের অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটির দৃশ্য, ফ্রেম, মুখাবয়বের নড়াচড়া এবং অডিও পৃথকভাবে বিশ্লেষণ করে কোনো অসামঞ্জস্য শনাক্ত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে ভিডিওটি ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে সেটিকে ভুয়া এবং এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হয়েছিল। তবে পরে ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্টচেকের পর জেলা জামায়াতের পক্ষ থেকে ভিডিওতে থাকা নারীকে সংশ্লিষ্ট এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়।

উল্লেখ্য, রিউমর স্ক্যানারের এই প্রতিবেদন ভিডিওটির প্রযুক্তিগত বিশ্লেষণসংক্রান্ত। ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় বা ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রতিষ্ঠানটি আলাদা কোনো মন্তব্য করেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ