জুলাই শহীদদের কবর জিয়ারত মঞ্চ ২৪-এর, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে মঞ্চ ২৪। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জুলাইয়ের গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়।

রোববার (৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচি শেষে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, বর্তমান সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হওয়া উচিত জুলাইয়ের সব গণহত্যার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের সব ‘আইকনিক’ শহীদকে পর্যায়ক্রমে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান ও বীরত্বসূচক খেতাবে ভূষিত করার দাবি জানান।

ফাহিম ফারুকী বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারকে এক মাস সময় দেওয়া হচ্ছে। এ সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে দেশব্যাপী সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি শাহবাগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।

কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য দেন জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বড় ভাই। তিনি বলেন, “আমরা সব শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। বর্তমান সরকার এবং তারেক রহমানের নেতৃত্বে গণহত্যার বিচার নিশ্চিত হবে—এমন প্রত্যাশা আমাদের রয়েছে।”

কবর জিয়ারত শেষে জুলাইয়ের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণহত্যার বিচার ও শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’