জুলাইকে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে: তাজনূভা জাবীন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

নির্বাচনের একেবারে আগমুহূর্তে নাটকীয় মোড় নিয়েছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ রাজনীতি। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা এবং দলের শীর্ষ নেতাদের মধ্যে ‘মাইনাস পলিটিকস’-এর অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

রোববার এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি দল ছাড়ার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তাজনূভা জাবীন দাবি করেন, জামায়াতের সঙ্গে এই জোট কোনো তাৎক্ষণিক রাজনৈতিক কৌশল নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তাঁর ভাষায়, পুরো জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে রাজনৈতিক কৌশলের নামে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন, এনসিপির স্বকীয়তা বিসর্জন দিয়ে প্রথম নির্বাচনেই কেন জামায়াতের ওপর নির্ভরশীল হতে হলো, সে বিষয়ে দলে কোনো জবাবদিহি নেই। যেখানে এনসিপিকে জামায়াতের ‘বি টিম’ বা ‘অন্য দোকান’ বলা হচ্ছে, সেখানে নিজস্ব রাজনীতি প্রতিষ্ঠার আগেই ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতকে বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

তাজনূভা জাবীনের বক্তব্য অনুযায়ী, সারা দেশ থেকে ১২৫ জনকে মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান জানানো হলেও শেষ পর্যন্ত মাত্র ৩০টি আসনে সমঝোতা করা হয়েছে। বাকি আগ্রহী প্রার্থীদের নির্বাচন করতে না দেওয়ার সিদ্ধান্ত শেষ সময় পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়, যাতে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়াতে না পারেন। তাঁর ভাষায়, পুরো প্রক্রিয়াটি ছিল আগোছালো এবং হঠাৎ করেই সবাইকে বাদ দেওয়া হয়েছে।

দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, এক শীর্ষ নেতার বিরুদ্ধে আরেক শীর্ষ নেতার মাইনাস রাজনীতি ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে। নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকায় তারা দেশের জন্য নতুন কোনো রাজনীতি উপহার দিতে পারবে না বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, এনসিপির নেতারা জুলাইয়ের স্পিরিট চর্চা না করে তা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন এবং যারা নীতিগত প্রশ্ন তোলেন, তাদের আবেগী বলে দমন করা হয়।

তাজনূভা জাবীন জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেবেন না, কারণ সে ধরনের কোনো পরিবেশ রাখা হয়নি। নির্বাচনে অংশগ্রহণের জন্য সংগৃহীত অনুদান তিনি পর্যায়ক্রমে ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। পোস্টে তিনি লেখেন, এভাবে দল ছাড়তে তাঁরও ভালো লাগছে না, তবে দল ত্যাগ করা ছাড়া তাঁর সামনে আর কোনো সম্মানজনক পথ খোলা নেই।

এর আগে যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার পদত্যাগের পর তাজনূভা জাবীনের সরে দাঁড়ানো এনসিপির ‘মধ্যপন্থা’ ও ‘নতুন বন্দোবস্ত’-এর রাজনীতিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া একটি দল কেন প্রথম নির্বাচনে পুরোনো রাজনৈতিক মেরুকরণে আটকে পড়ল, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি