কাজের মাধ্যমেই যোগ্যতার প্রমাণ দেব: নতুন গভর্নর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ দিবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশকালে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। এ সময় ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

ব্যয় ব্যবস্থাপনা বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী এ কর্মকর্তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে বুধবার বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় নতুন গভর্নর সাংবাদিকদের বলেন, 'কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ দিতে চাই। এসেছি, কাজ শুরু করি। তারপর কথা বলা যাবে।'

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান এবং সেখানে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে কেন্দ্রীয় ব্যাংকে আসেন। রাষ্ট্রপতির আদেশে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

একই প্রজ্ঞাপনে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে আর্থিক খাতে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। দায়িত্বের প্রথম দিনেই কাজকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়ে তিনি জানান, ফলাফলের মাধ্যমেই নিজের সক্ষমতার প্রমাণ দিতে চান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে