শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তিনি আরও জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির জৈবিক বাবা মাদক মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। মাত্র এক সপ্তাহ আগে অপূর্বকে বিয়ে করেছিলেন শিশুটির মা। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।