কারওয়ান বাজারে মোবাইল বিক্রেতাদের মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করছেন মোবাইল বিক্রেতারা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর ব্যানারে এ মানববন্ধন শুরু করেন তারা।

ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা জানান, তারা বৈধভাবে ব্যবসা করতে চান। তবে ভ্যাট-ট্যাক্সের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া এক বিক্রেতা বলেন, 'আনঅফিসিয়াল মোবাইল মার্কেটে ২৫ হাজার ব্যবসায়ী কাজ করেন। হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিলে তারা কোথায় যাবেন? আমরা কর না দেওয়ার পক্ষে নই, ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই।'

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার সারাদেশে মোবাইল ফোনের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় এমবিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, ন্যায্য করনীতি নিশ্চিত করা এবং উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে সকাল ১০টায় কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন হবে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি