বাংলাদেশ জাতীয়তাবাদী
দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম
জন্মদিন উপলক্ষে তাঁর পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন
নারায়গঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
১৪ ( আগষ্ট ) গণমাধ্যমে
পাঠানো এক বার্তায় ফতেহ মশিউর রহমান রনি
বলেন, “গণতন্ত্রের মা,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন
কামনা করছি। তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং তাঁর আপোষহীন নেতৃত্ব দেশের
মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “আমরা
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দেশনেত্রীকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা
দান করেন এবং তিনি যেন আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার
প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।” তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার
জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ই আগস্ট জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম
মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপি
কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভীর ঘোষণা অনুযায়ী, ১৫ আগস্ট শুক্রবার ঢাকাসহ সারাদেশে দলীয়
কার্যালয় বা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।