‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া ৫ কর্মকর্তা বাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আয়োজন হতে যাওয়া একটি অনুষ্ঠানের আয়োজক কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘খুনি’ বলে স্লোগান দেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হলে পরে তাদের আয়োজক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

বিষয়টি একটি অনলাইন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, আগের কমিটি ছিল প্রাথমিক খসড়া। সেখানে বিতর্কিত কয়েকজনের নাম চলে এসেছিল। তবে চূড়ান্ত তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির আওতায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন শিক্ষা উৎকর্ষ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হবে। আগামী ২৮ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট অধিদপ্তরের গেটে মিছিল করেন কিছু আওয়ামীপন্থি কর্মকর্তা। ওই মিছিল শেষে তারা গেটে অবস্থান নিয়ে ‘খুনি খালেদার বিচার চাই’ বলে স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে।

আয়োজক কমিটির খসড়ায় যেসব কর্মকর্তার নাম ছিল তাদের মধ্যে রয়েছেন অধিদপ্তরের বাজেট শাখার সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রকল্পের গবেষণা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিশেষ শিক্ষা শাখার উপপরিচালক তারিকুল ইসলাম, প্রকল্পের পরিসংখ্যানবিদ মো. ওয়াহিদুর রহমান এবং প্রকল্পের উপপরিচালক মাহবুবা ইয়াসমীন।

জাহাঙ্গীর আলমকে খাবার, আতিথেয়তা ও আপ্যায়ন, প্রতিযোগীদের সঙ্গে যোগাযোগ ও মহড়া এবং অনুষ্ঠান পরিচালনা উপকমিটিতে রাখা হয়েছিল। মো. আমিনুল ইসলামকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগীদের গ্রহণ, নিবন্ধন ও পরিবহন সংক্রান্ত উপকমিটিতে রাখা হয়। তারিকুল ইসলামকে শিক্ষক ও শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত এবং পুরস্কার বিতরণসহ একই ধরনের উপকমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওয়াহিদুর রহমানকে গণমাধ্যম, প্রচার ও ডিজিটাল সহায়তা উপকমিটিতে রাখা হয়। মাহবুবা ইয়াসমীনকেও জাতীয় পর্যায়ের প্রতিযোগীদের গ্রহণ, নিবন্ধন ও পরিবহন সংক্রান্ত কাজে যুক্ত করা হয়েছিল।

তবে ব্যাপক সমালোচনার পর শিক্ষা মন্ত্রণালয় ওই খসড়া কমিটি থেকে বিতর্কিত কর্মকর্তাদের নাম বাদ দেয়।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের এক প্রভাষক ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেসব কর্মকর্তা বেগম খালেদা জিয়াকে ‘খুনি’ বলে স্লোগান দিয়েছেন, তাদের কীভাবে প্রথমে কমিটিতে রাখা হলো তা খতিয়ে দেখা দরকার। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা উচিত। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি