কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কঠোর পরিশ্রম, গবেষণাগারের প্রতি একাগ্রতা এবং প্রবল ইচ্ছাশক্তি থাকলে একাডেমিক জীবনের শুরুর দিকের প্রতিবন্ধকতা কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারে না তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সাইদুল আকবার মুরাদ। স্নাতক পর্যায়ে তুলনামূলক কম সিজিপিএ থাকা সত্ত্বেও সব সংশয় উড়িয়ে দিয়ে তিনি যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে। সম্প্রতি তিনি এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ পেয়েছেন।

সাইদুল আকবার মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নোবিপ্রবিতে স্নাতক সম্পন্ন করার পর মুরাদ মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। সেখানে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং থেকে ২০২৩ সালে সফলতার সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছর উচ্চশিক্ষার সর্বোচ্চ ধাপ হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপিতে পিএইচডি গবেষণা শুরু করেন।

পিএইচডি চলাকালে নিজের সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে গবেষণাগারে কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দেন মুরাদ। তিনি জানান, বাইরের কোনো জরুরি কাজ না থাকলে দিনের অধিকাংশ সময়ই তিনি গবেষণাগারে কাটাতেন। তাঁর এই একাগ্রতার ফলও দ্রুত মিলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই তাঁর বেশ কয়েকটি গবেষণাপত্র আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়। মুরাদের এমন কৃতিত্বে মুগ্ধ হয়ে তাঁর অধ্যাপক তাঁকে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ ও দিকনির্দেশনা দেন, যা পরবর্তীতে তাঁর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ পিএইচডি চলাকালে তিনি দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে একটি হলো ‘হল অব ফেম’ যা যুক্তরাষ্ট্রে অত্যন্ত সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। অন্যটি হলো ‘গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাওয়ার্ড’। প্রায় আড়াই হাজার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতার পর মাত্র দুজনকে এ পুরস্কার দেওয়া হয়, যার একজন ছিলেন মুরাদ।

পিএইচডি সম্পন্ন করার পর মুরাদের সামনে যুক্তরাষ্ট্রের দুটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার প্রস্তাব আসে। এর মধ্যে একটি ছিল ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এবং অন্যটি কানসাসের এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটি।

সার্বিক বিষয় বিবেচনা করে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের প্রস্তাব গ্রহণ করেন।

নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করে সাইদুল আকবার মুরাদ বলেন, “একসময় অনার্সে কম সিজিপিএ নিয়ে খুব চিন্তায় থাকতাম। আদৌ কোনো দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারব কি না, তা নিয়ে সংশয়ে ছিলাম। কিন্তু আমি কখনো আশা ছাড়িনি। নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তাঁর অশেষ মেহেরবানিতে আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি।”

তাঁর এ সাফল্যে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ নোবিপ্রবির সবাই গর্বিত ও আনন্দিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি