ক্রোম ব্রাউজারে এআই মোডে বড় আপডেট: যা যা আছে নতুন ফিচারে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে ক্রোম ব্রাউজারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোডে নতুন হালনাগাদ উন্মুক্ত করেছে গুগল।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই আপডেটে যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার, যা ব্যবহারকারীদের ব্রাউজিংকে আরও দ্রুত ও সহজ করবে।

নতুন আপডেটের ফলে অনলাইনে তথ্য অনুসন্ধান কিংবা কেনাকাটার সময় আর বারবার ট্যাব পরিবর্তনের ঝামেলা থাকবে না। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এটি উন্মুক্ত করা হবে।

এই হালনাগাদের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো ‘স্প্লিট-স্ক্রিন’। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো লিংকে ক্লিক করলে সেটি আলাদা ট্যাবে না খুলে একই পর্দার পাশে একটি নতুন উইন্ডোতে দেখা যাবে। ফলে একই সঙ্গে ওয়েবসাইট ব্রাউজিং ও এআইভিত্তিক বিশ্লেষণ করা সম্ভব হবে। এতে কাজের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে এবং বারবার আগের পাতায় ফিরে যাওয়ার প্রয়োজন পড়বে না।

বিশেষ করে তথ্য তুলনা বা বিশ্লেষণের ক্ষেত্রে এটি বেশ কার্যকর হবে বলে মনে করছে গুগল।

এছাড়া এআই মোডে যুক্ত হয়েছে ‘মাল্টি-মোডাল’ অনুসন্ধান সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজারে খোলা থাকা ট্যাব, ছবি বা পিডিএফ ফাইল থেকে সরাসরি তথ্য নিয়ে একসঙ্গে অনুসন্ধান চালাতে পারবেন। সার্চ বক্সে থাকা নতুন ‘প্লাস’ মেনু ব্যবহার করে সাম্প্রতিক ফাইল বা ছবিকেও সহজেই সার্চের অংশ করা যাবে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ প্রক্রিয়াকে আরও সহজ ও সাবলীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ফিচারের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য নিয়ে সরাসরি প্রশ্ন করা এবং তাৎক্ষণিকভাবে তুলনামূলক বিশ্লেষণ পাওয়া আরও সহজ হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ক্রোম ব্রাউজারে এ ধরনের পরিবর্তন কৃত্রিম বুদ্ধিমত্তাকে দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল