কুবি ছাত্রশিবিরের উদ্যোগে ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের রাতের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। ‘আর রিহলাহ’ নামে এই ফ্রি বাস সার্ভিসটি ভর্তি পরীক্ষার সময় চালু থাকবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির।

তিনি জানান, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি রাত ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস পর্যন্ত একটি বাস চলবে। এ ছাড়া রাত ১২টা ১৫ মিনিটে রেলস্টেশন থেকে শাসনগাছা–আলেখার চর–কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস, রাত ১টায় রেলস্টেশন থেকে কান্দিরপাড়–টমছম ব্রিজ–পদুয়ার বাজার বিশ্বরোড–কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস এবং রাত ৩টায় রেলস্টেশন থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস পর্যন্ত আরও কয়েকটি বাস চলাচল করবে।

এ বিষয়ে মোজাম্মেল হোসাইন আবির বলেন, ‘দূরবর্তী জেলার অনেক শিক্ষার্থী ট্রেনে করে গভীর রাতে কুমিল্লায় পৌঁছান। সে সময় নিরাপদভাবে ক্যাম্পাসে পৌঁছানো নিয়ে তাঁরা ভোগান্তিতে পড়েন। এই ভোগান্তি লাঘব এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমরা শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই দিনব্যাপী “আর রিহলাহ” ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করাই আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও জানান, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রতিটি ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রধান ফটকের সামনে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি অভিভাবকদের বসা ও বিশ্রামের ব্যবস্থাও থাকবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে