কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব-নাঈমুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।

শুক্রবার (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুম বিল্লাহ এবং সদস্য মো. আব্দুর রহমান ও শেখ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী ১ জুলাই ২০২৬ থেকে তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট লিডারশিপ, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। আমার প্রধান লক্ষ্য হলো ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাবের সকল উদ্যোগকে সবার কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া। সকলের সহযোগিতায় আমরা আগামী রোটা ইয়ার জুড়ে নেতৃত্ব বিকাশ, দক্ষতা বিকাশ, কমিউনিটি সার্ভিস এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে পারব।”

সভাপতি নাজমুস সাকিব বলেন, “রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সেবা এবং নেতৃত্ব গুণাবলীর বিকাশে কাজ করে আসছে। বিগত রোটা বর্ষে রোটার‍্যাক্ট শিক্ষার্থীদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রামের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম ‘পুষ্পায়ন’-এর মতো মানবিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে এই রোটা ইয়ারে সংগঠনের কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল করে তোলা সম্ভব হবে এবং অতীতের সাফল্যকে অতিক্রম করে নতুন মানদণ্ড স্থাপন করা যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি