কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বরত এক কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই পরীক্ষার্থীকে হুমকি দেওয়া হয়েছে এবং পোশাক নিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ২০৯ নম্বর কক্ষে দায়িত্বরত কক্ষ পরিদর্শক দুইজন পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেন। বিষয়টি দেখে অভিযোগকারী পরীক্ষার্থী প্রতিবাদ করলে কক্ষ পরিদর্শক তাকে পোশাক নিয়ে ভীতি প্রদর্শন করেন এবং ঘটনাটি কোথাও প্রকাশ না করার জন্য হুমকি দেন।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আমার কাছে এমন একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তের জন্য আমি ইউনিট প্রধানকে জানিয়েছি।”

‘বি’ ইউনিটের প্রধান অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, “আমরা এমন একটি অভিযোগ পেয়েছি। যে কেন্দ্রে ঘটনাটি ঘটেছে, সেই কেন্দ্রের কক্ষ সমন্বয়ক ও অভিযোগকারী পরীক্ষার্থীর সঙ্গে আগামীকাল বিকেল তিনটায় বৈঠক করা হবে। বৈঠকের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে