বৃহস্পতিবার (১১ মার্চ) লন্ডনের মিনি বাংলাদেশ খ্যাত রেস্টুরেন্ট ক্যাফে গ্রীলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মাহবুবউল আলম ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মুহিব্বুল্লা। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করলেও তাদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালামনাই এসোসিয়েশন ইউকে-এর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে বলে আশাবাদী। সকল অ্যালামনাইদের ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানাই।'
এস্যোসিয়েশনের সভাপতি মাহবুবউল আলম ভুঁইয়া বলেন, 'প্রবাসে অবস্থান করলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালামনাইদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার জন্য সকল অ্যালামনাইদের সহযোগিতা কামনা করি।'