কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন এর দায়িত্বের মেয়াদ পূর্ণ হওয়ায় তদস্থলে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম-কে উক্ত হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।

এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মোঃ জনি আলম বলেন, 'শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। সবার সহযোগিতায় হলের সমস্যা ও সংকটগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, এবং শিক্ষার্থীরা ন্যায্য যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। আমি চেষ্টা করব যেন হলের শিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।'

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জানুয়ারি সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ২ বছরের জন্য প্রভোস্ট হিয়েসে নিয়োগ পেয়েছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে