কুবিস্থ জামালপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রাফি–জয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-তে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা ছাত্র সংসদ–এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আরাফাত আমিন রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন সালাম জয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শাহরিয়ার সজিব এবং উপদেষ্টা মো. রাসেল মনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি: আবির হাসান জিম, নূর জাহান মিম ও আস্-শিফা, যুগ্ম সাধারণ সম্পাদক: মির্জা সামিন, সাংগঠনিক সম্পাদক: মো. সাগর হাসান ও শামসুন্নাহার ভৌমিকা, দপ্তর সম্পাদক: ইকবাল হায়দার ইমন, অর্থ সম্পাদক: মো. লিটন খান এবং প্রচার সম্পাদক: আশিকুর রহমান।

এছাড়া ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে রাইমা রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রিফাত হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান রহমতুল্লাহ শাহীন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রাফসান ইসলাম রাফিন, সিদ্দিকুর রহমান ও মো. ইমন মিয়া মনোনীত হয়েছেন।

সাধারণ সম্পাদক ইমন সালাম জয় বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব এবং জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করব। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি নবীনবরণ, প্রবীণ বিদায় ও নিয়মিত সভার আয়োজনের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব।”

সদ্য মনোনীত সভাপতি আল আরাফাত আমিন রাফি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমি জামালপুর জেলার শিক্ষার্থীদের ঐক্য ও কল্যাণে কাজ করার একটি সুযোগ হিসেবে দেখছি। সবার সহযোগিতায় আমরা কুবিতে জামালপুরের একটি ইতিবাচক ও সম্মানজনক পরিচয় গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, জামালপুরের জন্য আমরা দৃশ্যমান ও ইতিবাচক কাজ করব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন