কুবিতে জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর আঞ্চলিক সংগঠন জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (গাজীপুর)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের দপ্তর সম্পাদক নাজমুল হুদা শাওন বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে আমরা এই প্রীতি ইফতারের আয়োজন করেছি। জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন একটি পরিবারের মতো। সাবেকদের পরামর্শ ও বর্তমান সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ। এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সংগঠনের সদস্য তুহিব মাহমুদ বলেন,“আজকের এই ইফতার আয়োজনের মূল লক্ষ্য ছিল জেলাভিত্তিক শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করা। আনন্দঘন পরিবেশে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও প্রজ্ঞার মাধ্যমে কীভাবে বিশ্ববিদ্যালয় ও জেলার সুনাম অক্ষুণ্ণ রাখা যায়, সেটিও আলোচনার অন্যতম বিষয় ছিল।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে