কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'ফিজিক্স ক্লাব'এর উদ্যোগে নবীন বরণ এবং প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মিঠুন কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, '১৯ তম ব্যাচের সকলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাই। আমি মনে করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু দু'মুঠো ভাত খাওয়ার জন্য উচ্চ শিক্ষা প্রদান করেনি বরং একটি সফল জাতি গঠনের জন্য শিক্ষা প্রদান করেছে। যারা আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছেন তাদের প্রতি অনেক শুভকামনা ও দোয়া রইলো তারা যেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে।'

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'আজ নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা তোমরা অনেক মেধাবী। ১০০ এরও বেশি শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে তোমরা ভর্তি হয়েছো। ১২ তারিখে নতুন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যেন এমন কিছু না করো যাতে তারা বিপদে পরে, তাদের প্রতি তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিও।'

বিভাগীয় প্রধান ড. সজল চন্দ্র মজুমদার বলেন, 'নবীন  সকলকে শুভকামনা জানাই, তোমরা কঠিন প্রতিযোগিতামূলক পরিক্ষার মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছো। সেই সাথে অনেক শিক্ষার্থী বিদায় হয়ে যাচ্ছো। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান বিভাগকে বিশ্ব দরবারে তুলে ধরবে এই প্রত্যাশা করি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি