বুধবার (১৮ফেব্রুয়ারি) সদ্য বিদায়ি সভাপতি বেলাল হোসাইন মামুন ও সাধারণ সম্পাদক জাহিদুল হক ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি জান্নাতুল নাইম,আব্দুল্লাহ আল সায়েম, নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদকের মোহাম্মেদ সোহেল, মোশাররফ হোসেন জাবেদ,নাজমুল ইসলাম, ইফাজ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের। এবং সহ-সাংগঠনিক জান্নাতুল ফেরদৌস মৌনতা, রুবাইয়া হোসেন, ফখরে জাহান রিমি। দপ্তর সম্পাদক কৃষ্ণ বণিক এবং উপ-দপ্তর সম্পাদক মো:আসিফুর রহমান। প্রচার সম্পাদক সুজন সুত্রধর।উপ-প্রচার সম্পাদক উমর ফারুক আসিফ ও শাকিফুল ইসলাম।
নারী বিষয়ক সম্পাদক নাবিলা সুলতানা ও নাবিলা নিজাম নিহা। উপ-নারী বিষয়ক সম্পাদক ফাহমিদা রহমান ঋতু,সাবিবা আফরোজ নিহা। কার্যকারী সদস্য দিবা রাণী বণিক, ইমতিয়াজ আহমেদ ইমতিসহ আরো অনেকে।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, 'এই এসোসিয়েশনে দায়িত্ব পেয়ে নিজকে ধন্য মনে করছি। সিনিয়ররা যে আশা নিয়ে আমাকে উক্ত পদে যোগ্য মনে করে নির্বাচিত করছেন, প্রত্যাশা করছি তাদের আশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ্। এই এসোসিয়েশন নিয়ে আমার কিছু স্বপ্ন আছে, সবার সহযোগিতায় সে স্বপ্ন পূরণে লক্ষ্যে আমি কাজ করতে চাই।'
সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, 'নতুন কমিটিতে যারা আছেন সবাই কে অভিনন্দন জানাচ্ছি। পূর্ববর্তী কমিটির সকল ভাই-আপুদেরকে আগামীর জন্য শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয় জীবনের ১ম দিন থেকে আজ-অব্দি ফেনী স্টুডেন্ট এসোসিয়েশনের ভাই এবং আপুদের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা পেয়ে আসতেছি। কখনো চিন্তা করি নাই এসোসিয়েশনের এত গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হবে। বড় ভাই আপুদের মতো আমিও সব সময় চেষ্টা করে যাবো নিজের সর্বোচ্চটা দিয়ে, এই এসোসিয়েশনকে এগিয়ে নিতে এবং সর্বোপরি সবার পাশে থাকতে।'