কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-তে প্রায় দুই বছর পর আবারও শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।

মঙ্গলবার (২ মার্চ) প্রশাসনিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল হুসাইন।

এ বিষয়ে সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, “শিক্ষক সমিতি নির্বাচনের পরবর্তী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।”

আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “শিক্ষক সমিতি না থাকায় শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একটি নির্বাচিত শিক্ষক সমিতি থাকলে শিক্ষকদের দাবি-দাওয়া এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে কথা বলার একটি প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম তৈরি হয়। সেই লক্ষ্যেই শিক্ষক সমিতি নির্বাচন জরুরি।”

এবারের নির্বাচনে আওয়ামীপন্থি নীল দলের শিক্ষকরা অংশ নেবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারা অংশগ্রহণ করবেন কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট শিক্ষকরা নেবেন।”

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি কুবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামীপন্থি নীল প্যানেল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এতে সভাপতি নির্বাচিত হন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক হন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান। জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের পর ওই কমিটি বিলুপ্ত হয়ে যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন