কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রম। এতে উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৪ শতাংশ। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রে ৯ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৯৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হার ৮০ দশমিক ১৬ শতাংশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রম। এতে উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৪ শতাংশ।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা কেন্দ্রে ৯ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৯৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হার ৮০ দশমিক ১৬ শতাংশ। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩৪২ জন পরীক্ষায় অংশ নেন, সেখানে উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮৬ শতাংশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৮০ দশমিক ৫৪ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৮৩০ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০ হাজার ৩৩৩জন।'
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কাজ করে।