কুবিতে 'উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং-২০২৫' এর ফাইনাল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ আবদুল কাইয়ুমের স্মরণে ‘উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং ২০২৫’-এর আয়োজন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনাল পর্বে বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়েছে টিম দীপশিখা এবং রানারআপ হয়েছে টিম তারুণ্য।

‎মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসাশিক্ষা অনুষদের হলরুমে বিতর্কের ফাইনাল রাউন্ড এবং পুরষ্কার বিতরণ করা হয়। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

‎ফাইনাল রাউন্ড বিতর্কে বিচারক হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন, সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ,  সাধারণ সম্পাদক মোহসীন জামিল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোজাহিদ। স্পিকার হিসেবে দ্বায়িত্ব পালন করেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক ওবায়দুর রহমান।

‎বিজয়ী দলের দলনেতা নাজমুস সাকিব বলেন, 'ডিবেটিং সোসাইটির এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। সাতটি টিমে আটজন করে সদস্য থাকায় মোট ৫৬ জন বিতার্কিক নিয়মিত প্রশিক্ষণ ও বিতর্ক চর্চার সুযোগ পেয়েছে। প্রতি সপ্তাহে দুইটি টিমের মধ্যে বিতর্ক হওয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে অনেক শিক্ষার্থী শেখার সুযোগ পেয়েছে, আর সেরা দুইটি দল ফাইনালে উঠেছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা ও বিতর্ক আয়োজন আরও বেশি হোক এই প্রত্যাশা রইল।'

‎'উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং ২০২৫' এর আহ্বায়ক ও ডিবেটিং সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কায়ুম ভাইয়ের স্মরণে “উদ্ভাসিত ডিবেট গ্রুমিং ২০২৫” কার্যক্রম শুরু করা হয়েছিল। এই গ্রুপের লক্ষ্য ছিল এমন দক্ষ বিতার্কিক তৈরি করা, যারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমরা এই লক্ষ্য অর্জনে অনেকটাই সফল হয়েছি। এ সফলতার পেছনে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ, এক্সিকিউটিভ কমিটি, মেন্টর ও কো-অর্ডিনেটরদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।'

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, 'কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শুধুমাত্র বিতর্ক জানা শিক্ষার্থীদের জন্য না, বরং বিতর্কে আগ্রহী সকল সাধারণ শিক্ষার্থীর জন্য। ফলশ্রুতিতে প্রতিবছর নবীন আগ্রহী বিতার্কিকদের ডিবেটিং সোসাইটির নিয়মিত কার্যক্রম গ্রুমিং প্রোগ্রামের মাধ্যমে বিতর্ক শেখানো হয়৷ যারই ধারাবাহিকতায় ৩য় বারের মত আয়োজিত এই কার্যক্রমকে আরো প্রতিযোগিতামূলক করতে প্রথমবারের মতো সর্বোচ্চ ভালো পারফরম্যান্স করা দুইটি দলের মধ্যে আজ ফাইনাল অনুষ্ঠিত হল। এদের বাইরেও পুরো গ্রুমিং জুড়ে উঠে আসা বিতার্কিকদের নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। আগামীতে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এদের মাধ্যমেই জ্যোঁতি ছড়াবে।'

‎ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, 'ডিবেটররা অল্প সময়ের মধ্যে এত এত তথ্য তুলে ধরেছেন এতে আমি সত্যি মুগ্ধ। বিতর্ক অনেক কিছু শেখায়। প্রতিপক্ষের কথা শোনা বোঝা এবং তার পরিপ্রেক্ষিতে কিছু বলার দক্ষতাই হলো বিতর্ক। আমার প্রত্যাশা থাকবে আপনারা নতুন প্রজন্ম বিতর্কের বিষয়টাকে ব্যক্তি জীবনেও পরিচর্যা করবেন।'

‎অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে সম্মাননা তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে