বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, নির্বাচন কমিশনার প্রভাষক মো: সাদ্দাম হোসেন এবং প্রভাষক মো: কাউসারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জয়ন্ত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে রনি দাস,দপ্তর সম্পাদক হিসেবে এমডি নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আবু হানিফ।
এছাড়াও সদস্য কল্যাণ ও জনসম্পৃক্ততা সম্পাদক হিসেবে কাউসার হামিদ জীবন,শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে জেরিন তাসনিম, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তানিমা তাবাসসুম প্রভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তাওহিদা আক্তার এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাসুদুর রহমান, উৎপল কুমার রায়, শাহরিয়ার মোহাম্মদ সোহান এবং তানভীরুল ইসলাম।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন বলেন, '২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের ফার্মেসী বিভাগ শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং স্বাস্থ্যসেবা ও গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এলামনাই এসোসিয়েশন হবে সেই সেতুবন্ধন, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে বর্তমান শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা, ক্যারিয়ার সহায়তা এবং গবেষণার সুযোগ তৈরি করবে।'
তিনি আরও বলেন, 'আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হলো এলামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা,শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়ানো,ফার্মেসী গবেষণা ও জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমাজের কল্যাণে এলামনাইদের অবদান নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে এই এসোসিয়েশনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে পারব, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গৌরবকে আরও উজ্জ্বল করবে।'