কুয়েট ভিসি ‘অবাঞ্ছিত’, বাসভবন ‘ঘেরাও’ করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবন ঘেরাওয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত আটটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে গিয়ে এ ঘটনা ঘটায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও মূল ফটকেও ‘ভিসি অবাঞ্ছিত’ লেখা ব্যানার টানানো হয়।

উপাচার্যের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ পুনরায় উপাচার্যের দায়িত্ব নিতে তাকে সরানোর চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে শিক্ষার্থীদের একটি অংশকে উসকে দেওয়া হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন স্থানীয় ছাত্রদল নেতা ও বহিষ্কৃত কুয়েট শিক্ষার্থী সাফওয়ান আহমেদ ইফাজ।

অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী জানান, শুক্রবার রাতে ইফাজের নেতৃত্বে শিক্ষার্থীরা তার বাসভবনে এসে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। তিনি আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দিলে তারা সরে যায়। তবে যাওয়ার সময় মাইকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং ব্যানার টানিয়ে দেওয়া হয়। তিনি বলেন, এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উপাচার্য আরও বলেন, তিনি নিজের ইচ্ছায় কুয়েটে আসেননি। রাষ্ট্রপতি চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন এবং সেটিই আইনগত প্রক্রিয়া। বয়স ও অবসর জীবনের কথা উল্লেখ করে তিনি জানান, বিশেষ অনুরোধে গত বছরের জুলাইয়ে তাকে দায়িত্ব নিতে বলা হয়েছিল এবং দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছিল।

অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজ অভিযোগ অস্বীকার করে বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ বিষয়ে কথা বলতে শিক্ষার্থীরা তার সঙ্গে দেখা করতে গেলেও তিনি দেখা করেননি। তিনি দাবি করেন, কোনো বিশৃঙ্খলা হয়নি এবং এটি শিক্ষার্থীদের নিজস্ব সিদ্ধান্ত।

এর আগে গত বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাফওয়ান আহমেদ ইফাজকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানওয়ার হোসাইন মাসুম জানান, সেখানে বড় ধরনের কোনো হট্টগোল হয়নি। উপাচার্য নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি