আইন-আদালত
কাদের–সাদ্দামের জন্য আইনজীবী নিয়োগ দিল সরকার
মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ সাত নেতার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আগামী ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ। অপর সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
জেআইসিতে গুম-নির্যাতন: শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
ডিজিএফআই-এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটি পরিচালনা করছেন। এর আগে, গত ১৮ ডিসেম্বর ১৩ আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
শামীম ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। মামলার আসামিদের মধ্যে শামীম ও অয়নের পাশাপাশি ভাতিজা আজমেরী ওসমানও রয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই নির্দেশ দেন। ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।
হাদি হত্যা: আসামির ৮ ব্যাংকের হিসাব জব্দ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আপিল বিভাগে কর্মরত এই বিচারককে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন প্রধান বিচারপতি আগামী রোববার শপথ নেবেন। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আগামী শনিবার তিনি অবসরে যাবেন।
চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যা মামলার রায় ২০ জানুয়ারি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ২০ জানুয়ারি ঘোষণা করা হবে। বুধবার (২৪ ডিসেম্বর) রায়ের দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছরের ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন। মামলাটিতে বর্তমানে গ্রেফতার চার আসামি হলেন: শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।
রামপুরায় ২৮ জন হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু
জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকায় মামলা করা হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন এই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত করতে আইনি নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।
১২২তম বার পেছাল সাগর–রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ
১২২তম বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। রাজধানীর ঢাকার একটি আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ আগামী ৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ঠিক করেন বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে ১৭ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে সাবেক আওয়ামী লীগ সরকারের ১৭ জন মন্ত্রী–প্রতিমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে আনা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার অগ্রগতি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।