জুলাই অভ্যুত্থানের মামলায় পুলিশ কর্মকর্তা তানভীরকে গ্রেপ্তারের নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
২০২৪ সালের জুলাই অভ্যুত্থান–সংশ্লিষ্ট একটি মামলায় কারাবন্দী পুলিশ কর্মকর্তা এসএম তানভীর আহমেদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ মে) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে।

মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসিম হোসেন আদালতে আবেদন করেন, যাতে কারাগারে থাকা অবস্থাতেই তানভীর আহমেদকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে। মামলাটি দায়ের হওয়ার প্রায় দেড় বছর পর তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করল আদালত।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান জানান, কোতোয়ালি থানার মামলায় করা আবেদন গ্রহণ করে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জুন তাকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

তানভীর আহমেদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপারও ছিলেন। বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে আছেন তিনি।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৪ জুন কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে বরিশাল আদালতে হাজির করা হবে। পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী