জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুষ্টিয়ার হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু হয় এবং ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। একই বছরের ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। শুনানি শেষে ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২২ জুন রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।

মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগে উসকানি, কারফিউ ও ‘দেখামাত্র গুলির’ সিদ্ধান্তে সম্পৃক্ততা, কুষ্টিয়ার পুলিশ সুপারকে আন্দোলনকারীদের দমন ও হত্যার নির্দেশ দেওয়া, শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে অভিযানে সহায়তা, বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা এবং ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।

রাষ্ট্রপক্ষ অভিযোগ করে, জাসদের সভাপতি ও তৎকালীন ক্ষমতাসীন জোটের অন্যতম নেতা হিসেবে ইনু শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিতেন। প্রসিকিউশন ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও ইনুর কথোপকথনের অনুলিপি এবং বিশেষজ্ঞ মতামতও উপস্থাপন করে।

বিচার চলাকালে ইনু নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি লিখিত বক্তব্যে অভিযোগগুলোকে কাল্পনিক, বিদ্বেষপ্রসূত ও বানোয়াট দাবি করেন। পুনর্তদন্ত ও অতিরিক্ত সাক্ষী তলবের আবেদনও ট্রাইব্যুনাল খারিজ করে দেয়। পরে উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দেন। এ ছাড়া ২০টি ধারাবাহিক নথি এবং পাঁচটি আলামত আদালতে উপস্থাপন করা হয়। আসামিপক্ষের পক্ষে দুইজন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন।

হাসানুল হক ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানান, বর্তমানে তার মক্কেলের বিরুদ্ধে বিভিন্ন আদালতে ৮৭টি মামলা রয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেও তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন।

১৯৪৬ সালের ১২ নভেম্বর জন্মগ্রহণকারী হাসানুল হক ইনু ১৯৭০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠার সময় তিনি সহসভাপতি ছিলেন। পরে ১৯৮৬ সালে দলের সাধারণ সম্পাদক এবং ২০০২ সাল থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে পরাজিত হন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি