আইন-আদালত

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা হবে। অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। ৪৩ বছর বয়সি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মা, ভাই ও বোনের জন্য শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট নিশ্চিত করেছিলেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই তথ্য প্রথম প্রকাশ করে। অভিযোগের প্রেক্ষিতে তাকে সিটি মিনিস্টারের পদ থেকেও পদত্যাগ করতে হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
প্লট জালিয়াতির মামলায় হাসিনা-রেহানা সহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ

প্লট জালিয়াতির মামলায় হাসিনা-রেহানা সহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ

ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের করা মামলায় রায় ঘোষণা করা হবে আজ। সোমবার (১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম। গত ২৫ নভেম্বর রায়ের তারিখ ধার্য করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। এর আগে বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করেন।

২৫ জুলাই, ২০২৬
পূর্বাচল প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড

পূর্বাচল প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।

২৫ জুলাই, ২০২৬
রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। আজ, পাঁচ দিনের রিমান্ড শেষে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শাহনেওয়াজ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে পুনরায় রিমান্ড চাওয়া হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
বাজার থেকে ২১ জানুয়ারির মধ্যে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ

বাজার থেকে ২১ জানুয়ারির মধ্যে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ

বাজার থেকে বিতর্কিত নেসলে কিটক্যাট চকলেটের একটি লট অপসারণের নির্দেশ দিয়েছেন খাদ্য আদালত। আজ সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা আদেশে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে ওই লট বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আগুন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আগুন

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কাজে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সিএনএস লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা।

২৫ জুলাই, ২০২৬
ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) মামলা দায়ের করেছে প্রসিকিউশন।

২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আজ থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে।

২৫ জুলাই, ২০২৬
সালমান–আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সালমান–আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কারফিউ জারি করে ছাত্র–জনতাকে হত্যায় উসকানিসহ পাঁচটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ নির্দেশনা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যায় উসকানি, এবং ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র–জনতাকে আসামি করার মতো গুরুতর অভিযোগসহ মোট পাঁচটি অভিযোগ নিয়ে প্রসিকিউশন পক্ষ থেকে অভিযোগ জানানো হবে।

২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এই রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশই চূড়ান্তভাবে বহাল রইল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল আবেদন খারিজ করে এই আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী