আওয়ামী লীগের শাসনামলে ডিএমপি-ডিবি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে রিট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও এর গোয়েন্দা শাখা (ডিবি)–তে কর্মরত কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু রিটটি দায়ের করেন। শুক্রবার তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

রিটে অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই এবং নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলো নিষ্পত্তি করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

আবেদনে দুদকের নিষ্ক্রিয়তা ও বিলম্বের বিষয়েও ক্ষোভ প্রকাশ করা হয় এবং দ্রুত তদন্ত সম্পন্নে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রিট সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ডিএমপি ও ডিবিতে দায়িত্বরত এক শ্রেণির কর্মকর্তার বিরুদ্ধে বিপুল সম্পদ ও অনিয়মের অভিযোগ তদন্তে দুদকের কাছে আবেদন করা হয়েছিল। তবে সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় উচ্চ আদালতের শরণাপন্ন হন আবেদনকারী।

রিটে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত হয়নি। এতে জনমনে আস্থার সংকট তৈরি হচ্ছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেও দীর্ঘদিন অমীমাংসিত থাকলে তা সুশাসন ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের তদন্ত জরুরি।

শিগগিরই হাইকোর্টের একটি বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট