মানুষের রেকর্ড ছাপিয়ে দৌড়ে বিজয়ী রোবট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ডকেও ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে।

রোববার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত ২০২৬ বেইজিং ই-টাউন হাফ ম্যারাথনে এই চমকপ্রদ সাফল্য দেখা যায়।

সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়, রোবটটি মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে ২১ কিলোমিটার পথ অতিক্রম করে। যা মানুষের বিদ্যমান বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। এর আগে চলতি বছরের মার্চে লিসবন রোড রেসে উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমো একই দূরত্ব শেষ করেছিলেন প্রায় ৫৭ মিনিটে।

প্রতিযোগিতাটি প্রথমবার আয়োজন করা হয়েছিল গত বছর। সে সময় বিজয়ী রোবটের সময় ছিল ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড। ফলে এক বছরের ব্যবধানে রোবট প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি স্পষ্ট হয়েছে।

রোবটটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। প্রতিষ্ঠানটির প্রকৌশলী ডু শিয়াওদি জানান, দক্ষ মানব দৌড়বিদদের অনুকরণে রোবটটির নকশা করা হয়েছে। এর পায়ের দৈর্ঘ্য প্রায় ৯৫ সেন্টিমিটার এবং এতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী লিকুইড-কুলিং সিস্টেম, যা দীর্ঘসময় উচ্চগতিতে চলতে সহায়তা করে। ভবিষ্যতে এই প্রযুক্তি শিল্পক্ষেত্রেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

তবে প্রতিযোগিতাটি পুরোপুরি বাধাহীন ছিল না। কিছু রোবট শুরুতেই পড়ে যায়, আবার কেউ দৌড়ের সময় ধাক্কা খায়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ রোবট সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে দৌড় শেষ করতে সক্ষম হয়, আর বাকি ৬০ শতাংশ ছিল রিমোট কন্ট্রোলড।

অনারের একটি রিমোট কন্ট্রোলড রোবট সবচেয়ে কম ৪৮ মিনিট ১৯ সেকেন্ডে দৌড় শেষ করলেও স্বয়ংক্রিয় না হওয়ায় সেটিকে বিজয়ী ঘোষণা করা হয়নি। দ্বিতীয় ও তৃতীয় স্থানও দখল করে একই প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয় রোবট, যারা যথাক্রমে প্রায় ৫১ ও ৫৩ মিনিটে দৌড় সম্পন্ন করে।

এদিকে, প্রতিযোগিতায় ভিন্নমাত্রা যোগ করে একটি বিশেষ রোবট, যা ট্রাফিক পুলিশের মতো হাতের ইশারা ও কণ্ঠস্বর ব্যবহার করে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩