রাজধানীর মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাড়ি থেকে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, 'বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'
রাজধানীর মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাড়ি থেকে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, 'বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পরিবারটি ঋণগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দীর্ঘদিনের মানসিক চাপ ও হতাশার কারণে তারা একযোগে আত্মহত্যা করতে পারে।
পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত করছে।