মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশে ওপর হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর মিরপুরে বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যেতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

বুধবার (২০ মে) দুপুরে বাউনিয়াবাঁধ এলাকায় বস্তি উচ্ছেদে যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় স্থানীয় বস্তিবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং হামলা চালায়। এতে নারীসহ পুলিশের অন্তত সাতজন সদস্য আহত হন।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, অভিযান শুরুর পরপরই স্থানীয়রা সংঘবদ্ধভাবে বাধা দেয়। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আকস্মিক এই হামলায় দুই নারী সদস্যসহ সাতজন আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ বসবাস করেন এবং কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অভিযান চলাকালে হঠাৎ করেই বস্তিবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়, তাদের পেছনে ধাওয়া করছে স্থানীয়রা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি