নারায়ণগঞ্জ কারাগারে হাজতি শাহজাহানের মৃত্যু
নারায়ণগঞ্জ কারাগারে হাজতি শাহজাহানের মৃত্যু
A
Admin
নারায়ণগঞ্জ জেলা কারাগারে শাহজাহান মোল্লা (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহজাহান মুন্সিগঞ্জ জেলার মহেশপুর থানার বানিয়াল গ্রামের কালা চাঁন মোল্লার ছেলে। সে নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, শাহজাহান মোল্লার নামে দুটি মামলা রয়েছে। একটি হলো নারায়ণগঞ্জ সদর থানার জুয়া আইনের ধারায় আরেকটি হলো সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনের মামলা। জুয়া আইনের মামলায় শাহজাহান জামিনে আছেন। বিস্ফোরক আইনের মামলায় তিনি বন্দি রয়েছেন।
তিনি আরো জানান, বুধবার রাত পৌনে ১২টায় শাহজাহানের বুকে ব্যথা উঠে। একই সাথে বমি করছিলেন। এসময় তাৎক্ষনিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে অবস্থার উন্নতি না হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শাহজাহানের মৃত্যু হয়। পরে ময়না তদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে লাশ বুজিয়ে দেয়া হয়।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
ট্রান্সফরমার চুরির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৫
১৬ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক
১৬ সেপ্টেম্বর, ২০২৬
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে অসহায় নারীর কান্না
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস
-
অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন
-
গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
-
৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
-
র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার
-
একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন
-
আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ
-
রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
-
২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ
-
মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান