নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসবে ক্রমান্বয়ে হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

প্যান্ডেল ভেঙে দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির উদ্যোগে ফল উৎসব করা যায়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজ (শনিবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে একটি ফল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার (৫ জুন) আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। আজ সকালে আমরা পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করলে তা আবারও ভেঙে দেওয়া হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়। এ সময় হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীরা আহত হন এবং কয়েকজন রক্তাক্ত হয়েছেন।

এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা যেন এ ধরনের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে সহযোগিতা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি