ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৪:১৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে প্রতিবছর দেওয়া ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলারের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তাঁর দাবি, কিছু ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনার জন্য ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়টি ব্যবহার করছেন।

ট্রাম্প বলেন, ‘ইসরায়েলকে অর্থ দেওয়ার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু ও আমি একটি চুক্তি করেছি। আমরা ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিই এবং কয়েক মাস আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এটি বন্ধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে সম্মত হয়েছি যে, এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে অর্থ দেওয়া বন্ধ করব। তবে ইসরায়েলের প্রয়োজন হলে আমরা তাদের সহায়তা করব।’

ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে ট্রাম্প ঠিক কোন ধরনের অর্থায়ন বন্ধের কথা বলেছেন, তা এখনো পরিষ্কার নয়। ইসরায়েলকে প্রতিবছর ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির একটি সমঝোতা স্মারক রয়েছে। ২০২৮ সালে ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর ইসরায়েলকে কীভাবে মার্কিন সহায়তা দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে।

ফক্স নিউজের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইসরায়েল চাইলে নিজেদের প্রয়োজনীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কিনতে পারবে। ইউরোপও একইভাবে অস্ত্র সংগ্রহ করতে পারে। তাঁর ভাষায়, ‘আমরা বিশ্বের সবচেয়ে ভালো অস্ত্র তৈরি করি।’

এর আগে গত মে মাসে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছিলেন, আগামী এক দশকের মধ্যে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে চান তিনি। জুনে এক মার্কিন কংগ্রেস সদস্যকে লেখা চিঠিতেও তিনি বলেছিলেন, ইসরায়েলের ‘সহায়তা গ্রহণকারী থেকে অংশীদারে’ পরিণত হওয়ার সময় এসেছে।

এদিকে ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমেছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। গত জুনে কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপে দেখা যায়, ৪৮ শতাংশ মার্কিন ভোটার এবং ৬৬ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে। ২০১৭ সালে একই প্রশ্নে এই হার ছিল যথাক্রমে ১৬ ও ২০ শতাংশ।

ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমার পাশাপাশি ইসরায়েলবিরোধী অবস্থান নেওয়া প্রার্থীরাও দলটির প্রাথমিক নির্বাচনে জয়ী হচ্ছেন। এমনকি মধ্যপন্থী আইনপ্রণেতাদের মধ্যেও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থন নিয়ে প্রশ্ন তোলার প্রবণতা বাড়ছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘৪ বিলিয়ন ডলারের এই অর্থের বিষয়টি সবাই জানে। এটি কোনো গোপন বিষয় নয়, তবে বামপন্থীরা এটিকে অন্যভাবে ব্যবহার করছে। আমরা এটা হতে দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ৪ বিলিয়ন ডলার দিচ্ছি, কিন্তু বছরের শেষে এটি বন্ধ হয়ে যাবে। কেন? কারণ তাদের এটির প্রয়োজন নেই।’


​সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা