ইবিতে অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

ই
ইবি প্রতিনিধি
৩ নভেম্বর, ২০২৬ ২২:০৭:২৭

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সুপারিশের পর সিন্ডিকেট সভায় এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করা হয়।

গত সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মো. মাছুদুল হক তালুকদার।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে শাস্তির সুপারিশ করা হয়। পরে ২৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সুপারিশ অনুমোদন দেওয়া হয়।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচজন করে রয়েছেন। এ ছাড়া লোক প্রশাসন বিভাগের তিনজন, আল-ফিকহ অ্যান্ড ল’ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দুজন করে এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমাজকল্যাণ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও চারুকলা বিভাগের একজন করে শিক্ষার্থী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নাম, রোল নম্বর, শিক্ষাবর্ষ, বিভাগ ও পৃথক শাস্তির বিবরণ উল্লেখ করা হয়েছে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী কারও নির্দিষ্ট বর্ষ বা সেমিস্টারের পরীক্ষা, আবার কারও একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে একাধিক পরীক্ষার শাস্তিও আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে পরীক্ষা শৃঙ্খলা কমিটির মাধ্যমে শাস্তির সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেটের অনুমোদনের পর সিদ্ধান্তগুলো কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, পরীক্ষায় নকল ও অসদুপায় রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। পরীক্ষার হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের তল্লাশি এবং দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের দায়িত্ব পালন আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা