অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার। নতুন এ ব্যবস্থার মাধ্যমে পেনশন সংক্রান্ত প্রায় সব ধরনের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন পেতে নানা জটিলতা, বিলম্ব ও বারবার অফিসে যাতায়াতের মুখোমুখি হতে হয়। ওপিটিএমএস চালু হলে আবেদন জমা দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড, আবেদন যাচাই এবং অনুমোদনের অগ্রগতি পর্যবেক্ষণ সবকিছুই অনলাইনে করা যাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেবা প্রদান নিশ্চিত হলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি হয়রানি কমবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থার আওতায় সরকারি কর্মচারীরা অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রায় ১১ মাস আগে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা ও নোটিফিকেশন পাবেন। এরপর তারা অনলাইনে আবেদন সম্পন্ন করতে এবং আবেদনের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। একই প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট কল্যাণ কর্মকর্তা ও অনুমোদনকারী কর্তৃপক্ষও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব