নোবিপ্রবিতে ব্লাড ব্রিগেডের উদ্যোগে অনুষ্ঠিত ‘Run for Bangladesh 2026’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নোবিপ্রবি ব্লাড ব্রিগেড-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা ‘Run for Bangladesh 2026’।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নোবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। “Every Step For The Nation” প্রতিপাদ্যকে সামনে রেখে দৌড় প্রতিযোগিতাটি ২ কিলোমিটার এবং ৭.৫ কিলোমিটার—এই দুইটি সেগমেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।

দৌড় প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সোনাপুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

আয়োজকদের মতে, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে রক্তদানে উৎসাহিত করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল বাংলাদেশ গঠনে সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করা—বিশেষ করে ২০২৬ সালের বাংলাদেশকে সামনে রেখে।

নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সাধারণ সম্পাদক শামসুল আরেফিন বলেন, “রক্তদান একটি মানবিক দায়িত্ব। তরুণ সমাজকে এই দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই, ‘Run for Bangladesh’ একটি শক্তিশালী বার্তা হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ুক।”

প্রধান অতিথি নাজমুন নাহার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুস্থ শরীর-মন গঠনে দৌড় ও হাঁটাচলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পরিব্রাজক হিসেবে এমন উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।”

৭.৫ কিলোমিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী এলেক্স পারভেজ বলেন, “দৌড় প্রতিযোগিতা আমার কাছে সবসময়ই অনুপ্রেরণার। এর আগে আমি ১০৪টি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং প্রায় ১০০টিতেই পজিশন অর্জন করেছি। নোবিপ্রবির এই আয়োজনে প্রথম স্থান অর্জন করে আমি অত্যন্ত আনন্দিত।”

তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। দৌড় প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৭.৫ কিলোমিটার সেগমেন্টে প্রথম স্থান অর্জন করেন এলেক্স পারভেজ, দ্বিতীয় হন জাহিদুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন রাসেল। ২ কিলোমিটার সেগমেন্টে ছেলেদের মধ্যে প্রথম শাহারিয়ার, দ্বিতীয় মইনউদ্দিন এবং তৃতীয় ইয়াছিন আরফাত। মেয়েদের মধ্যে প্রথম হন সুইটি, দ্বিতীয় মুক্তি এবং তৃতীয় সোহানা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক ও প্রাইজমানি বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নোবিপ্রবি ব্লাড ব্রিগেড নিয়মিতভাবে মানবিক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে